1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাভারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার সাভারে যানজট নিরসনে নতুন করে একটি আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। প্রথমবারের মতো এই ট্রাফিক বক্সে শৌচাগারের ব্যবস্থা রয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজের নিচে পুলিশ বক্সটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।

টিএসপি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সৌজন্যে করা এই পুলিশ বক্সটির তত্ত্বাবধানে থাকবেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসএসপি) ক্রাইম অপস্ অ্যান্ড ট্রাফিক (উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী পিপিএম (বার)। ট্রাফিক পুলিশ বক্স উদ্ধার শেষে ফুলের গাছ রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, সাভার ট্রাফিক বিভাগের এডমিন আব্দুস সালাম, জিরাবো ট্রাফিক ইনচার্জ (টিআই) রবিউল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!