1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক মেয়র আতিকুলসহ ৬ জনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সাবেক মেয়র আতিকুলসহ ৬ জনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও মহিতুল হক এনাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই আদেশ দেন। সেই সঙ্গে আদালত এই মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুর ইসলাম, আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার মইনুল করিম, সাইমুম রেজা।

গত ১১ ফেব্রুয়ারি দেওয়া আদেশ অনুযায়ী জুলাই-আগস্টে উত্তরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ আওয়ামী লীগের নেতাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর ট্রাইব্যুনাল সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয় আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আতিকুল ইসলাম ছাড়া অপর পাঁচজন হলেন- উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!