1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রতিনিধি

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

সোমবার (৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

শিমুলের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৮ কোটি ১১ লাখ ৭৮ হাজার ২০৫  টাকা জমা ও ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৬০২ টাকা উত্তোলন করার তথ্য রয়েছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে তিনি মোট ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।

আরেক মামলায় শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীকে আসামি করা হয়েছে।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১১ কোটি ২২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তিনি নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৪টি অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৫ কোটি ২৯ লাখ ২ হাজার ৬৬ টাকা জমা ও ৫ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেছেন।

সর্বমোট ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

আক্তার হোসেন বলেন, শামীমা সুলতানা জান্নাতির নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরেন্টোর ৭৩, হেয়ারউড অ্যাভিনিউতে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন বলে আমরা জানতে পেরেছি।

বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাড়িটির ক্রয়মূল্য আনুমানিক ১১ কোটি টাকা। ওই বাড়িটির মালিকানা সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহের নিমিত্ত কার্যক্রম চলমান রয়েছে।

শামিমা সুলতানা জান্নাতির নামে ক্রয় করা বাড়িটির কোনো তথ্য/রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা তদন্তকালে আমলে নেওয়া হবে।

তাদের সম্পদ অর্জন ও ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সময়কাল জানাননি তিনি। গত বছরের ২ সেপ্টেম্বর শিমুলের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!