1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক আইজিপি মামুনের সাজা ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

সাবেক আইজিপি মামুনের সাজা ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি

প্রতিনিধি

সাবেক আইজিপি মামুনের সাজা ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের সাজা নিঃসন্দেহে ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি, উনারও সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলাম। এটা নিয়ে আপিল হবে, রিভিউ হবে, আশা করছি তাকেও সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোলা জেলা পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা পরিষদ হলরুমে ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, সকলের একটা আকাঙ্ক্ষা ছিল যেন শেখ হাসিনার মামলার রায় দ্রুত দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে আমরা সারাদেশে গণমিছিল থেকে শুরু করে বিক্ষোভ মিছিল ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে বিচারের দাবি উত্থাপন করা এবং চাপ প্রয়োগের কাজটা আমরা করেছি। ধীরগতিতে হলেও রায় হয়েছে। এ রায়টা যথেষ্ট না, আমরা মনে করি দ্রুত সময়ে রায় কার্যকর করা জরুরি। যেহেতু তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছেন, আমরা আশা করবো প্রতিবেশী দেশের সাথে পররাষ্ট্র নীতির আলোকে প্রতিবেশী রাষ্ট্র শেখ হাসিনাকে হস্তান্তর করবেন, এক্ষেত্রে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতা নেবে। আমরা আশাবাদী হাসিনাকে ফিরিয়ে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তারা গণহত্যাকারী। বিগত সময়ে প্রতিটা ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি এবং ছাত্ররাজনীতির যে কলুষিত রুপ, এর জন্য ছাত্রলীগই দায়ী ছিল। দেশ ও দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই আগস্টের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে ছাত্রশিবির ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসেন নাবিলের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সোহেল, স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!