1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন নওগাঁ জেলার ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বেলাল হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ব্রীজ সংলগ্ন এলাকায় কোথাও যাওয়ার উদ্দেশে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ঘটনাস্থলে তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। এরপর অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়ায় নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!