1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি মেহেদী, সেক্রেটারি নুরুন্নবী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি মেহেদী, সেক্রেটারি নুরুন্নবী

প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মেহেদী হাসান এবং সেক্রেটারি হিসেবে মো. নুরুন্নবী মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সেটআপ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেটআপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, নতুন নেতৃত্বের ওপর সংগঠনের আদর্শিক ধারা সুসংহত রাখা, শিক্ষাঙ্গনে ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, নতুন কর্মী সংগ্রহ এবং আদর্শিক প্রশিক্ষণ জোরদার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সাবেক সভাপতি আল মামুন বলেন, নেতৃত্ব একটি আমানত। এটি ব্যক্তির নয়, আদর্শের। নতুন নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা সংগঠনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেটআপ কার্যক্রমের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!