1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরায় পরকীয়া নিয়ে সংঘর্ষ : গুলিতে গৃহবধূসহ দুইজন আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাতক্ষীরায় পরকীয়া নিয়ে সংঘর্ষ : গুলিতে গৃহবধূসহ দুইজন আহত

প্রতিনিধি

সাতক্ষীরায় পরকীয়া নিয়ে সংঘর্ষ : গুলিতে গৃহবধূসহ দুইজন আহত
সাতক্ষীরার কালিগঞ্জে পরকীয়া সম্পর্কের জেরে ইয়ার আলী (৫০) নামের এক ব্যক্তির গুলিতে হালিমা খাতুন (৪০) নামের এক গৃহবধূ ও তার ছেলে হৃদয় তরফদার (২১) গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মণ্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোতা গ্রামের ডিভোর্সি অপর্ণা মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক বজায় রাখছিলেন ইয়ার আলী। সোমবার দুপুরে তিনি অপর্ণার বাবা হরিশংকর মণ্ডলের বাড়িতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনা খাতুন ছেলে হৃদয়কে নিয়ে সেখানে পৌঁছান। এ সময় স্ত্রীকে তথ্য দিয়ে ইয়ার আলীর অবস্থান জানিয়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে তিনি গুলি ছোড়েন। এতে হালিমা খাতুন ও হৃদয় তরফদার গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ হালিমা খাতুন সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। আর আহত হৃদয় তরফদার শংকরপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়ার আলীর ছেলে।

স্থানীয়রা হালিমাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি, তবে আমাদের পক্ষ থেকে লোক সেখানে অবস্থান করছে।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সালমান রহমান বলেন, হালিমা খাতুন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!