ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা ও নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি এবং কালের কণ্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম ও এস এম রানা।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং অর্থ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর ও মনজুর আলম।
নবগঠিত কমিটি অল্প সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিদের প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।