1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান, ৭ এক্সকাভেটর বিকল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান, ৭ এক্সকাভেটর বিকল

প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি এক্সকাভেটর (খননযন্ত্র) বিকল করা হয়েছে এবং একটি মালবাহী পিকআপ ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত নয়াখাল ও কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সহযোগিতা প্রদান করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি এক্সকাভেটর বিকল করা হয়। পাশাপাশি একটি ডাম্পার ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়।

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!