1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিব-তামিমরা জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাকিব-তামিমরা জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

প্রতিনিধি

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন আজ। ২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। ঢাকা ছাড়া সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।

সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের স্বাধীনতা দিবসে সেই সকল বীরদের স্বরণ করছেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ। সাকিব-তামিমরাও বাদ যাননি। জাতীয় দিবসে বীরদের স্মরণ করে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন তারাও।

টাইগারদের টি-টোয়েন্ট ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুকে এক বার্তায় লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! আজ আমাদের মহান সংগ্রামী স্বাধীনতার ৫২তম বার্ষিকী। একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে আজ আমরা একটি রোল মডেল জাতিতে রূপান্তরিত হয়েছি এবং গত পাঁচ দশকে অনেক দূর এগিয়েছি। একটি স্বাধীন জাতি নিশ্চিত করার জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের স্মরণে আজ আমাদের সঙ্গে যোগ দিন এবং আসুন আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আরও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মহান স্বাধীনতা দিবস আজ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও।

টাইগার পেসার তাসকিন নিজের শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! এই দিনে, আসুন আমরা সবাই মিলে স্বাধীনতার চেতনা উদযাপন করি এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। আমরা যেন আমাদের সকল নাগরিকের জন্য স্বাধীনতা, ন্যায়বিচার এবং সমতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!