1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের ফিটনেস নিয়ে শঙ্কা নেই: জাতীয় দলের ট্রেনার ইফতির আশ্বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাকিবের ফিটনেস নিয়ে শঙ্কা নেই: জাতীয় দলের ট্রেনার ইফতির আশ্বাস

প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও দলে ফেরানোর আলোচনা চলছে। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার ফিটনেস নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিয়ে মোটেও চিন্তিত নন জাতীয় দলের ট্রেনার ইফতিখার ইফতি

বুধবার (১ এপ্রিল) শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সাকিব আন্তর্জাতিক মানের খেলোয়াড়। দেশের বাইরে থাকলেও সে তার ফিটনেস নিয়মিত মেইনটেইন করে।”

ইফতি জানান, সাকিবের নিজস্ব ফিটনেস ট্রেইনার, ফিজিও এবং নিউট্রিশনিস্ট রয়েছে। ফলে তিনি নিয়মিত মনিটরিংয়ের মধ্যেই আছেন। “আমাদের চেয়েও বেশি মনিটরিংয়ের মধ্যে আছে সে,”—যোগ করেন তিনি।

যদিও সাকিবের বর্তমান ফিটনেস সংক্রান্ত নির্দিষ্ট কোনো ডেটা বিসিবির কাছে নেই, তবুও ট্রেনারের বিশ্বাস, “সে যখন দলে ফিরবে, তখন পুরোপুরি ফিট অবস্থাতেই থাকবে।”

সাকিব কবে জাতীয় দলে ফেরার জন্য উপলব্ধ হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইফতি বলেন, “জাতীয় দলে যখনই কোনো খেলোয়াড় আসবে, তখন তাকে নিয়ে পরিকল্পনা করা হবে। সাকিবের বিষয়টি একটি জাতীয় ইস্যু, তাই বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।”

এদিকে, বর্তমান ক্রিকেটারদের ফিটনেস সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে বলেও উল্লেখ করেন এই ট্রেনার। তার ভাষায়, “খেলোয়াড়রা এখন ডায়েট, ট্রেনিং ও ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে—যা একটি ইতিবাচক পরিবর্তন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!