1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের অফফর্ম নিয়ে যা বলছে বিসিবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাকিবের অফফর্ম নিয়ে যা বলছে বিসিবি

প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে ব্যাট বলে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই দিক থেকেই সাকিব নেই তার চেনা ছন্দে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে সিরিজ কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ, কোথাও নিজের চেনা ফর্ম দেখাতে পারেননি তিনি।

এমনকি সাকিবে অফফর্ম নিয়ে প্রশ্ন গিয়েছে বিসিবির কাছেও। তার অফফর্ম প্রসঙ্গে গতকাল শনিবার গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই সাকিব পারফর্ম করুক। কারণ সাকিব অলরাউন্ডার। সে ব্যাটিং বোলিং আমাদের হয়ে দুইটা কাজ করে থাকে সে। সে যদি আরেকটু ওয়ার্কআউট করে, আরেকটু হার্ডওয়ার্ক করে আমার মনে হয় অবশ্যই সে ফর্মে ফিরবে। ফর্মটা টেম্পোরারি। অবশ্যই সে অবদান রাখবে আগামী ম্যাচগুলোতে।’

শ্রীলঙ্কার সঙ্গে জয় নিয়ে জালাল বলেন, ‘একটা টুর্নামেন্টের শুরুতে যদি প্রথম ম্যাচটা কোনো দল জিতে তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায়। এখন বিশ্বকাপে আমাদের এটা খুব দরকার ছিল। আমরা ২ পয়েন্ট দিয়ে শুরু করেছি। আশা করছি যে এখানে যা ম্যাচ আছে পরে আছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে আশা করছি আমাদের দল অবশ্যই ভালো করবে।’

দলের ওপর মানসিক চাপ ছিল উল্লেখ করে জালাল বলেন, ‘(দলের উপর) চাপ ছিল কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছি। প্লেয়ারদের উপর মানসিক চাপ ছিল। তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমরা দেখেছি ২ দিন আগে থেকে যখন অনুশীলন করেছিল, টিম মিটিং করেছিল তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল। তারা সবসময় নিজেদের চাঙা রাখতে চেষ্টা করে। এটা দরকার ছিল কারণ কেউ যদি ভেঙে পড়ত তাহলে হয়ত মাঠে গিয়ে প্রভাব পড়ত।

ক্রিকেট বোর্ডের এই পরিচালকের মন্তব্য, ‘তারা যখন মাঠে নামে তারাও কিন্তু চাপ নিয়েই মাঠে নামে। যখন নাকি টার্গেটটা ছোট, তখন আরও বেশি চাপ থাকে। ছোট টার্গেটে অনেক সময় বলে পঁচা শামুকে পা কাটে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!