1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের অফফর্ম দলের জন্য বড় সমস্যা : তামিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সাকিবের অফফর্ম দলের জন্য বড় সমস্যা : তামিম

প্রতিনিধি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব আল হাসান। এবার চলমান বিশ্বকাপে বল হাতেও সুবিধা করতে পারছেন না তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই এক সঙ্গে অফফর্ম এর আগে কখনো দেখেননি সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্স দলের জন্য চিন্তার কারণ বলে মনে করেন তামিম ইকবাল।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করেছেন সাকিব। উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে ২ ম্যাচে করেছেন মাত্র ১১ রান। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় ৪ বলে মাত্র ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক শোতে সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, ‘সাকিব আমাদের সেরা বোলার। তার ৪ ওভার খুবই গুরুত্বপূর্ণ। সে অভিজ্ঞ বোলার। সে বছরের পর বছর ধরে র‍্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। ফলে সে যদি ৪ ওভার বল করতে না পারে, তাহলে সেটা অবশ্যই সমস্যা।’

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বোলিং করেছেন সাকিব। উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে ২ ম্যাচে করেছেন মাত্র ১১ রান। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজনের সময় ৪ বলে মাত্র ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!