1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

প্রতিনিধি

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সহযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি : ডকুমেন্টেশন ও এভিডেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ১৭টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যদের জন্য আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি উচ্চশিক্ষায় গুণগতমান নিশ্চিতকরণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।

একাডেমিক উৎকর্ষতা ও ধারাবাহিক গুণগত উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির। তিনি অ্যাক্রেডিটেশন ডকুমেন্টেশন ও এভিডেন্স ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। অধ্যাপক কবির এ অনুষ্ঠানের সভাপতিও ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পরে কর্মশালার সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!