1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাইবার হামলায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, মিথ্যা পোস্টের নিন্দা দলের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সাইবার হামলায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, মিথ্যা পোস্টের নিন্দা দলের

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিকযোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দলটি। এ ঘটনায় আমিরের নামে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য পোস্ট হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, অত্যন্ত সমন্বিত ও পরিকল্পিত পদ্ধতিতে হামলাকারীরা সাময়িকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এ কারণে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

হ্যাক হওয়া স্বল্প সময়ের মধ্যে আমিরের নামে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়, যেখানে সম্পূর্ণ মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে বলে জানায় দলটি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এক বিবৃতিতে বলেন, প্রকাশিত পোস্টটি আমীরে জামায়াতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কনটেন্ট তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় এবং নৈতিকভাবে নিন্দনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও জনসচেতনতার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে সাধারণ জনগণ, গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুয়া খবর, জাল উদ্ধৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করার এবং সন্দেহজনক পোস্ট দেখলে তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার অনুরোধ জানান তিনি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম জানায়, ডিজিটাল নিরাপত্তা, স্বচ্ছতা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!