1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাইফউদ্দিন-নাসিরের জুটিতে কোনোমতে একশো পার ঢাকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সাইফউদ্দিন-নাসিরের জুটিতে কোনোমতে একশো পার ঢাকার

প্রতিনিধি

চট্টগ্রাম রয়্যালসের বোলারদের সামনে নাকানি-চুবানিই খেল ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। একের পর উইকেট পতনের কারণে দলীয় স্কোরটাও হলো না বড়। শেষদিকে নাসির-সাইউদ্দিনের জুটিতে কোনোমতে একশো ছাড়াল ঢাকা। ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে মোহাম্মদ মিঠুনরা তুলেছে ১২২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ঢাকার শুরুটা ভালো হতে দেননি চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠান তিনি। আউট হওয়ার আগে সাইফ হাসান ১ ও জুবাইদ আকবরী ২ রান করেন।

এদিকে ২১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। আসা-যাওয়ার মিছিলে মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪, সাব্বির রহমান ৯ ও ইমাদ ওয়াসিম ৯ রান করেন।

অষ্টম উইকেট জুটিতে ৪৮ রানের কার্যকরী জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেন। তাতেই একশো পেরিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলেন সাইফউদ্দিন। নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান। আর তাসকিন ৫ ও সালমান মির্জা ০ রানে আউট হন।

চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার তানভীর ইসলাম। ৪ ওভার বল করে মাত্র ৮ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। আর ১৮ রানের খরচায় তিনটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলামও। এছাড়া শেখ মেহেদী হাসান দুটি ও আমির জামাল একটি করে উইকেট নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!