1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাংবাদিকদের মাঠে প্রবেশে বিধিনিষেধ বিসিবির, বিএসজেএ-বিএসপিএ’র প্রতিবাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাংবাদিকদের মাঠে প্রবেশে বিধিনিষেধ বিসিবির, বিএসজেএ-বিএসপিএ’র প্রতিবাদ

প্রতিনিধি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকারে গতকাল নতুন বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের দুই সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ((বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।

আজ (রোববার) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসজেএ জানায়, ‘মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নতুন বিধিনিষেধ আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের প্রাত্যহিক পেশাগত জীবন এতে ব্যাহত হবে বলে আমাদের মনে হয়েছে।’

বিবৃতিতে তারা আরও জানায়, ‘নিরাপত্তা বাড়ানোর ব্যাপার উল্লেখ করা হয়েছে এবং যেখানে পূর্ণ সহযোগিতা করতে আমরাও সবসময় প্রস্তুত। কিন্তু সংবাদকর্মীদের পুরোপুরি দূরে ঠেলে ক্রিকেটের প্রসার সম্ভব নয় বলেই আমরা মনে করি। বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার পথে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকা সর্বজনবিদিত আপনি নিজেও বিভিন্ন সময়ে বলেছেন, দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশীদার সংবাদকর্মীরা। কিন্তু সেই ভাবনার প্রতিফলন বিসিবির এই সিদ্ধান্তে পড়েনি। বিশেষ করে, এত বড় সিদ্ধান্তনেওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা না করায় আমরা স্তম্ভিত ও হতাশ হয়েছি।’

বিএসজেএ জানায়, ‘আমরা বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে এবং স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।’

অন্যদিকে, বিএসপিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সদ্য ঘোষিত নিয়মাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই নিয়মগুলো গণমাধ্যমকর্মীদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে।’

তারা আরও জানায়, ‘বিএসপিএ সবসময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেছে। বিশেষ করে মিডিয়া অ্যাক্রেডিটেশন নীতিমালা প্রণয়নে বিসিবি মিডিয়া কমিটির মাধ্যমে আমরা নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছি।

বিএসপিএ দৃঢ়ভাবে জানাতে চায় যে, এসবিএনসিএসে চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমে সাংবাদিকরা কোনোভাবেই অন্তরায় নন। ক্রীড়া সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন এবং দেশ-বিদেশে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপনারাই বারবার বলেছেন, সাংবাদিকরা খেলাটির গুরুত্বপূর্ণ অংশীদার—বিএসপিএ বিশ্বাস করে, নীতিগত সিদ্ধান্তেও এই অবস্থান প্রতিফলিত হওয়া উচিত। বিএসপিএ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার জন্য জোরালো আহ্বান জানাচ্ছে। বিএসপিএ ও অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে একটি সহযোগিতামূলক এবং সবার জন্য উপকারী সমাধান নিশ্চিত করা সম্ভব।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!