1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাংবাদিকদের বাইরে রেখে কূটনীতিকদের ব্রিফ করল ইসি, নির্বাচন প্রস্তুতির তথ্য উপস্থাপন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাংবাদিকদের বাইরে রেখে কূটনীতিকদের ব্রিফ করল ইসি, নির্বাচন প্রস্তুতির তথ্য উপস্থাপন

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফিং করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে গণমাধ্যমের কোনো প্রবেশাধিকার রাখা হয়নি, যা আগেই জানিয়েছিল কমিশন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্রিফিং শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই বিশেষ ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিতভাবে ব্রিফ করবেন। তিনি বলেন, মূলত আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া প্রস্তুতি ও পদক্ষেপগুলো কূটনীতিকদের সামনে তুলে ধরা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। পাশাপাশি ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল বর্তমানে প্রায় ৫৮ জন হলেও নির্বাচনের সময় এই সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে বলে তিনি জানান।

এদিকে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ পত্র জারি করেছে। এতে বলা হয়, নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। পাশাপাশি বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও যাতায়াতের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!