1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

প্রতিনিধি

গত ৯ এবং ১০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স। যেখানে সারা দেশ থেকে উপস্থিত ছিলেন বিসিবির কাউন্সিলর-কোচরা। শেষ দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল বোর্ড কর্তাদের।
যে কারণে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিকদেরও। তবে নির্ধারিত সময়ে সেখানে প্রবেশের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেছিলেন। সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে সংবাদকর্মীদের কাছে বিসিবির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ (বুধবার) এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বিসিবি সভাপতি বলেন, ‘গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং আমি নিজেই আপনাদের (সংবাদকর্মীদের) সেখানে দাওয়াত করেছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি বা শেষ হতে একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’
এ সময় তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, ‘তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’
বুলবুল আরও যোগ করেন, ‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, এই ক্রিকেটের উন্নয়নে এবং এগিয়ে যাওয়ার অন্যতম বড় একটা স্টেকহোল্ডার হচ্ছেন আপনারাও। ভুল আমরা করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব এ ধরণের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলই মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!