1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই ফুটবলার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই ফুটবলার

প্রতিনিধি

গত শনিবার ভূমধ্যসাগরে সাঁতার কাটতে যান মরক্কোর দুই ফুটবলার। এর পর থেকেই নিখোঁজ আছেন তারা। দেশটির শীর্ষ ফুটবল লিগের ক্লাব ইত্তিহাদ তানজের হয়ে খেলতেন এই দুই ফটবলার। ক্লাবটির মুখপাত্র গতকাল সোমবার বিবিসিকে নিশ্চিত করেছে এ তথ্য।

চার ফুটবলারসহ ক্লাবের পাঁচজন দেশটির উত্তরাঞ্চলীয় শহর তানজিয়ার থেকে ছোট একটি ইয়ট ভাড়া করে সমুদ্রভ্রমণে বেরিয়েছিলেন। একটা সময় ইয়ট থেকে নেমে সাঁতার কাটতে থাকেন তারা। সে সময় হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র। তীব্র স্রোত ইয়টের কাছ থেকে দূরে ঠেলে দেয় তাদের।

৫ জনের মধ্যে  তিনজনকে সেদিন উদ্ধার করা হয়। বাকি দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। ক্লাবটির সভাপতি আনাস ম্রাবেত বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘তিনজনকে শনিবারই উদ্ধার করা হয়েছে। এখন সালমান হারাক ও আবদেললতিফ আখরিফের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’

২৪ বছর বয়সী আখরিফ তানজের ক্লাবের নিয়মিত খেলোয়াড়। ১৮ বছর বয়সী হারাক এ বছরই মূল দলে সুযোগ পেয়েছেন।

এদিকে উদ্ধার হওয়া খেলোয়াড়েরা জানিয়েছেন, সাঁতার কাটার সময় কোনো লাইফ জ্যাকেট ও বয়া ছিল না তাদের। উদ্ধার হওয়া আফলাহ বলে, ‘ঘুম থেকে উঠলাম, নাশতা করলাম, এরপর মারিনার কাছ থেকে নৌকা ভাড়া করলাম। সমুদ্রযাত্রার সময় কোস্টগার্ডরা আমাদের থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইফ জ্যাকেট আছে কি না, সেটি নিশ্চিত করে। সবকিছু ভালোই যাচ্ছিল।’

‘আমরা যেখানে সাঁতার কাটতে নামি, সেখান থেকে উপকূল দেখা যাচ্ছিল। আমরা ইয়টের কয়েক মিটারের মধ্যে ছিলাম। হঠাৎ সমুদ্রের চেহারা পুরোপুরি বদলে গেল, আর প্রবল বাতাস আমাদের ইয়ট থেকে দূরে নিয়ে যায়।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!