1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ফিরিয়ে দিলেন জেলেনস্কি, পোল্যান্ড-ইউক্রেন সম্পর্কে নতুন উত্তেজনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ফিরিয়ে দিলেন জেলেনস্কি, পোল্যান্ড-ইউক্রেন সম্পর্কে নতুন উত্তেজনা

প্রতিনিধি

সেনা ইউনিটের নামকরণকে কেন্দ্র করে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব হোয়াইট ঈগল’ প্রত্যাহার করা হয়েছে। পরে জেলেনস্কিও পদকটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। ডাকযোগে পদকটি পোল্যান্ডে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

২০২৩ সালে পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলেনস্কিকে এই পদকে ভূষিত করেছিলেন।

তবে চলতি বছরের ২৬ মে ইউক্রেনের একটি সামরিক ইউনিটের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হয়। ইউনিটটির নাম রাখা হয় এমন একটি ঐতিহাসিক সশস্ত্র গোষ্ঠীর নামে, যাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশ জনগণের ওপর ব্যাপক গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। বিষয়টি পোল্যান্ডে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ক্যারোল নোরোকি এ ঘটনাকে অসম্মানজনক উল্লেখ করে জেলেনস্কির পদক প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনি বলেছেন, এ সিদ্ধান্তের পরও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পোল্যান্ডের সহায়তা অব্যাহত থাকবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে পোল্যান্ড লাখো ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং কিয়েভকে নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে। তবে সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!