1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সর্বোচ্চ রানের মালিক বাটলার গড়লেন সর্বোচ্চ ডাকের রেকর্ডও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সর্বোচ্চ রানের মালিক বাটলার গড়লেন সর্বোচ্চ ডাকের রেকর্ডও

প্রতিনিধি

গত কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে তার ওপরেই সবচেয়ে বেশি ভরসা ছিল ইংলিশ টিম ম্যানেজমেন্টের, তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা এই ব্যাটার এবার গড়েছেন বিব্রতকর এক রেকর্ডও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক বাটলার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ডাক খাওয়ার পর এখন দেশের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি শূন্য রানের মালিকও তিনি।

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল তার দশম শূন্য। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন লুক রাইট ও মঈন আলীকে। রাইট ৪৫ ইনিংসে ৯ বার এবং মঈন ৭৫ ইনিংসে ৯ বার শূন্য রানে আউট হয়েছিলেন। বাটলার সেখানে ১৪২ ইনিংসে গড়েছেন এই রেকর্ড।

বাটলারের এমন রেকর্ডের দিনে অবশ্য জিতেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক আস্থা রেখেছেন বাটলারের ওপর, ‘জসকে নিয়ে অনেক কথা হয়েছে। সেদিনই বলছিলাম, ইংল্যান্ডের হয়ে দেড়শ (১৫৪) ম্যাচ খেলেছেন তিনি এবং লোকের তাই সম্ভবত একটু পিছু হটা উচিত সেখান থেকে। এই খেলাটা যারা খেলেছেন, তিনি সম্ভবত সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!