1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সর্বোচ্চ রানের পর ইতালিকে উড়িয়ে দিলো স্কটল্যান্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সর্বোচ্চ রানের পর ইতালিকে উড়িয়ে দিলো স্কটল্যান্ড

প্রতিনিধি

বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছিল ইতালি। অন্যদিকে বাছাইপর্বে ছিটকে যাওয়া স্কটল্যান্ড সৌভাগ্যবশত জায়গা পেয়ে সেই হারের শোধ তুলল। আজ (সোমবার) ইডেন গার্ডেন্সে এই আসরের সর্বোচ্চ রান তোলার পর নবাগত ইতালিকে ৭৩ রানে হারাল স্কটিশরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম উইকেটের দেখা পেতে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইতালিকে। ১৪তম ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের পঞ্চম বলে জর্জ মানসি ১৬ রানের আক্ষেপ নিয়ে মানেন্তির ক্যাচ হন।

ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়ে তুলেছিল স্কটল্যান্ড। কারণ ওপেনিং জুটিতেই মাইকেল জোন্সকে নিয়ে ১২৬ রানের জুটি গড়ে ফেলেন মানসি। ৫৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮৪ রান করেন এই ওপেনার।পরের ওভারে আরেক ওপেনার জোন্সও উইকেট হারান। তার ব্যাটে আসে ৩০ বলে ৩৭ রান। ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বেরিংটন।

দুইশ থেকে ১৫ রান দূরে থেকে শেষ ওভার শুরু করে স্কটল্যান্ড। প্রথম বলেই টম ব্রুস আউট হওয়ার পর ক্রিজে নেমে তাণ্ডব চালান মাইকেল লিস্ক। ৫ বলে ২ চার ও ২ ছয়ে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৮ বলে চারটি ছয়ে ৪১ রানে খেলছিলেন ম্যাকমুলেন।

মূলত লিস্কের ঝড়ো ব্যাটিংয়ে দুইশ ছাড়ায় স্কটল্যান্ড। চার উইকেট হারায় তারা। আলী হাসান, গ্র্যান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা ও জেজে স্মুটস একটি করে উইকেট নেন।

বড় লক্ষ্যে নেমে ইতালি ৪০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে হাল ছাড়েনি তারা। দুই মানেন্তি ভাই মিলে ৭৩ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে হ্যারি মানেন্তিকে (৩৭) ফিরিয়ে এই প্রতিরোধ ভেঙে দেন লিস্ক।

আর ঘুরে দাঁড়াতে পারেনি ইতালি। ভাইকে অনুসরণ করে পরের ওভারে ইনিংস সেরা ৫২ রান করে আউট হন বেন মানেস্তি। ৩১ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছয়। ২৮ বলের মধ্যে ২১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় ইতালি। শুরুতেই অধিনায়ক ওয়েন ম্যাডসেন ফিল্ডিংয়ে কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে ব্যাট করতে হয়েছে তাদেরকে। ১৬.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয় ইতালি।

শেষ দিকে ঝড় তোলা লিস্ক সর্বোচ্চ চার উইকেট নেন। আর ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করা মানসি ফিল্ডিংয়ে চার ক্যাচ নিয়ে দারুণ অবদান রাখেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!