1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার মন্ত্রণালয় সভাপতি মনোনীত করায় উল্লাপাড়ায় আনন্দ মিছিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সরকার মন্ত্রণালয় সভাপতি মনোনীত করায় উল্লাপাড়ায় আনন্দ মিছিল

উল্লাপাড়া প্রতিনিধি :

এমপি শফিকুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করায় উল্লাপাড়ায় আনন্দ মিছিল

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা) আসন থেকে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিকে স্হানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নিযুক্ত করায় উল্লাপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পৌর শহরে দলীয় সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি’র নেতৃত্বে এক আনন্দ মিছিল করে। মিছিলটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিরাজগঞ্জ-৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।

এ ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী (তাজুল ইসলাম), আবুল হাসনাত আব্দুল্লাহ (বরিশাল-১), সাঈদ খোকন (ঢাকা-৬), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), মতিয়ার রহমান (লালমনিরহাট-৩), ইকবাল হোসেন (ময়মনসিংহ-২), রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১), মোহাম্মদ আলী (নোয়াখালী-৬)।

উল্লেখ্য গত রোববার (৪ ফেব্রুয়ারি) গঠিত কমিটি কার্য উপদেষ্টা কমিটি ও সংসদীয় কমিটির স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই এ কমিটির সভাপতি ও সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন। জাতীয় সংসদের এবারের সংসদীয় কমিটি গঠন করে চমক সৃষ্টি করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি সভাপতিত্বে আলোচনা সভার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ সভাপতি মোকলেছুর রহমান ডাবলু, সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, আরিফ বিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান আলী সরকার, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান অলক, আওয়ামীলীগ নেতা মোঃ রেজাউল করিম জুয়েল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!