1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে

প্রতিনিধি

বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, দায়িত্ব গ্রহণের পর খুব দ্রুত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সরকার এখন থেকে শুধু পরিসংখ্যানে বিশ্বাস না করে, সত্যিকারের বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন থেকে স্বচ্ছতা নিশ্চিতের জন্য প্রতিটি ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে টেন্ডারিং করা হবে।

তিনি আরো বলেন, সকল ধরনের ক্রয় প্রক্রিয়ায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর বিধানবলি ব্যবহার করা হবে। এ ছাড়া, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করেছে।

বক্তব্যে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে তারা সরকারের সবচেয়ে বড় অংশীদার। তিনি বর্তমান সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন, রেলপথ মন্ত্রণালয় সচিব জনাব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!