1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকার গঠন করতে পারলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবো: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

সরকার গঠন করতে পারলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবো: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠনে সক্ষম হলে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, অতীতের স্বৈরাচারী শাসনামলে বিচার বিভাগ কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা তিনি ব্যক্তিগতভাবে ভুক্তভোগী হিসেবে দেখেছেন ও অনুভব করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,
“একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিগত স্বৈরাচারের সময় বিচার বিভাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। আমি, আমার মা, আমার পরিবার—আমরা সবাই এই বিচার বিভাগের নির্যাতনের ভেতর দিয়ে গিয়েছি।”

তিনি বলেন, একজন মানুষ ও রাজনৈতিক কর্মী হিসেবে তার সর্বোচ্চ চেষ্টা থাকবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য।
“আমি নিজে ভুক্তভোগী। কীভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে, আমি তা দেখেছি। সেজন্য সরকার গঠনের সুযোগ পেলে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে,”—বলেন তারেক রহমান।

বক্তব্যে তিনি রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিষয়েও গুরুত্বারোপ করেন। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থাকে সংস্কারের “শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর” হিসেবে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকারই গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র

ইউরোপসহ বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন,
“আমি নিজেও দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকতে বাধ্য হয়েছি। সেখানে আমি দেখেছি, স্থানীয় সরকারকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় এবং একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান স্থানীয় পর্যায়েই সম্ভব।”

তারেক রহমান আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা গেলে সাধারণ মানুষের ছোটখাটো প্রয়োজনে রাজধানীতে ছুটে আসার প্রয়োজন হবে না।
“মানুষ তার সমস্যার সমাধান নিজ এলাকাতেই করতে পারবে। এতে করে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে,”—বলেন তিনি।

তিনি বলেন, স্থানীয় পর্যায় থেকে জবাবদিহিতা তৈরি হলে মানুষের জীবনমান উন্নত হবে, দুর্নীতি কমবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ ধীরে ধীরে ভালো দিকে এগোবে।

বিএনপি চেয়ারম্যান বলেন,
“আমরা চাই স্থানীয় সরকারগুলোকে পর্যাপ্ত অর্থ ও ক্ষমতা দিতে। ২০ কোটি মানুষের দেশ শুধুমাত্র ঢাকা থেকে পরিচালনা করে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের অবশ্যই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন—সবকিছুই টেকসইভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!