1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মার্চ) মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এসময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদলের সবাইকে একসঙ্গে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবো।

ছাত্রদলের নেতৃত্বে ১৫ বছর ধরে জেঁকে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারের পতন করবো। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, এস এম আনিসুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ফয়সাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, আকরাম হোসেন তারেক, সাবেক সহ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হুমায়ন কবির নয়ন, সাবেক সদস্য আফজাল রহমান।

আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের তৌহিদুর রহমান, ইরফান আহমেদ ফাহিম, হামদে রাব্বি আকরাম, মামুনুর রহমান, আশিকুর রহমান, মাইনউদ্দিন চৌধুরি, ইমাম হোসেন নির্জন, মো. শাহাবউদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী। গত ১ মার্চ ছাত্রদলের কমিটি ভেঙে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!