1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে চাই: আফরোজা খানম রিতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে চাই: আফরোজা খানম রিতা

প্রতিনিধি

আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বলেছেন সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় নতুন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধস্তন সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মন্ত্রী বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। একইসঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।” তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের বিমানবন্দরগুলোকে আধুনিক ও লাভজনক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা দেন।

নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!