1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমাহিত না করে কেন দাহ করা হলো জারিন খানকে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

সমাহিত না করে কেন দাহ করা হলো জারিন খানকে?

প্রতিনিধি

সদ্যই প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সুজান খানের মা জারিন খান। মৃত্যুর পর তার ধর্ম পরিচয় ও সমাহিত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রশ্ন ওঠে, সমাহিত না করে কেন দাহ করা হলো জারিন খানকে? এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মেয়ে ফারাহ আলি খান।
৮১ বছর বয়সে সদ্য প্রয়াত জারিন খান একসময় ছিলেন বলিউডের প্রভাবশালী মডেল, অভিনেত্রীদের একজন। এছাড়াও তিনি অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী। তাদের তিন সন্তান। ছেলে জায়েদ খান এবং দুই মেয়ে সুজান ও ফারাহ।
এদিকে, জারিনের মৃত্যু ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দেয়, কারণ তার জন্ম এক ইহুদি পরিবারে হলেও তিনি বিয়ে করেছিলেন মুসলিম ধর্মাবলম্বী সঞ্জয় খানকে। পরে তার শেষকৃত্য সম্পন্ন হয় হিন্দু রীতিতে।
এ নিয়ে আলোচনা হলে এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দেন ফারাহ। লেখেন, ‘আমার মা জারিন ছিলেন এক অসাধারণ মানুষ। তার জীবনের মূলমন্ত্র ছিল— ভুলে যাও, ক্ষমা করে দাও। তিনি ছিলেন দয়ালু, সহানুভূতিশীল, আর সবার প্রিয়। আমাদের পরিবারকে একসঙ্গে বেঁধে রেখেছিলেন তিনি।’
ফারাহ আরও লিখেছেন, ‘আমার মা জন্মেছিলেন পার্সি পরিবারে, বিয়ে করেছিলেন মুসলিম পরিবারে, আর শেষকৃত্য হয়েছে হিন্দু মতে। তিনি কোনো ধর্মে আবদ্ধ ছিলেন না; মানবতাই ছিল তার ধর্ম।’
বলিউডের প্রভাবশালী খান পরিবারের সদস্য ছিলেন জারিন। তিনি শুধু সঞ্জয় খানের স্ত্রী হিসেবেই নয়, সুজান খানের মা হিসেবেও পরিচিত। সুজান আবার বলিউড তারকা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী। জারিনের মৃত্যু এবং তার শেষকৃত্যের ধরন নিয়ে আলোচনার পর ফারাহর বক্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!