1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী

প্রতিনিধি

সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকারসহ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এটিএম আজাহারুল ইসলাম রংপুর-২ আসনে (তারাগঞ্জ-বদরগঞ্জ) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে ব্যাপারে সরকারকে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে যেন ভয়ভীতি না থাকে। সকল দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল ও উদার হতে হবে। নির্বাচনী প্রচার-প্রচারণায় সকল দল যেন সমান সুযোগ পায়- সেই পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদাত্ত আহ্বান করছি।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে বিগত সরকারের সময় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দিয়ে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করা যেত। শিক্ষিত দক্ষ যুব সম্প্রদায়ের পুনর্বাসনের মাধ্যমে শিল্পবিপ্লব সাধন করা গেলে এদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে বন্ধ থাকা শ্যামপুর চিনিকল পুনরায় চালু করর। এই অঞ্চলের শত শত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ কৃষক ভাইদের কৃষি অর্থনীতির পথকে খুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এছাড়া এলাকার স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের ব্যবস্থা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব।

জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। এজন্য সারাদেশে দল থেকে সৎ মানুষদের মনোনয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ, জুলুম এবং বঞ্চণামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কল্যাণকর সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এটিএম আজাহারুল ইসলাম বলেন, সাংবদিকরা সমাজের বিবেক। তারা (সাংবাদিকেরা) কল্যাণময় সমাজ গঠনে তাদের বিবেককে কাজে লাগাতে পারেন। সমাজ ও রাষ্ট্রের জন্য সাংবাদিকরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরার্মশ দিতে পারেন। যা হবে মানুষের মনের কথা, দেশের কথা ও জাতির কথা।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা শাখা আমির মুহাম্মদ কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলামে, বদরগঞ্জ পৌর শাখার আমির মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!