ইপেপার / প্রিন্ট
সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানো হয়েছে। প্রয়োজনে পরিস্থিতির ওপর নির্ভর করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
এতে আরও জানানো হয়, ভিসার মেয়াদ বাড়ানোর পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা আলাদা করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।
সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান আঞ্চলিক পরিস্থিতির কারণে যেসব ভিসাধারী নির্ধারিত সময়ে দেশত্যাগ করতে পারছেন না, তাদের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।