1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সবুজবাগ এলাকা হতে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতার যন্ত্র সামগ্রীসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সবুজবাগ এলাকা হতে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতার যন্ত্র সামগ্রীসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

প্রতিনিধি

রাজধানীর সবুজবাগ এলাকা হতে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অবৈধ বেতার যন্ত্র সামগ্রীসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, খুনী, ধর্ষক, দেশাদ্রোহী, সাইবার অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০১ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:২০ ঘটিকায় র‌্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয় যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন দক্ষিণ মাদারটেক সরকারপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদন বিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন ও অবৈধ ব্যবসা পরিচালনা করার অপরাধে ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-দক্ষিণ কলমেশ্বর, থানা-গাঁছা, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১। ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স, ২। ০১টি ইনকোডার, ৩। ০১টি রিসিভার, ৪। ০১টি মডুলেটর, ৫। ০২টি এন্টিনা ও ৬। ০৩টি এলএনবি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদন বিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন করে বিদেশী স্যাটেলাইট থেকে বিদেশী বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের নিকট বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!