1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সবজির দাম সহনীয়, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সবজির দাম সহনীয়, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে

প্রতিনিধি

আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। একইসঙ্গে সবজির দাম সহনীয় বলেও মনে করেন তিনি। রোববার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ার পরে আমাদের কিছু আমদানি করতে হচ্ছে। এই আমদানির পর দেখবেন দামটা কমে যাবে। ধরুন আজকে কিন্তু দাম কমাটা শুরু হয়েছে। বেশি কমে গেলে আবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমদানিকারকরা খালি লাভবান হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করার জন্যই তো আমদানির সিদ্ধান্ত নেওয়া হলো। আমার তো দুই দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকেও খেয়াল রাখতে হবে, আবার ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। পেঁয়াজের দাম যদি ৭০ টাকার মধ্যে থাকে তাহলে দুই দিকেই সুবিধা।

কম দামের কারণে আলু চাষিরা সাফার করেছে জানিয়ে তিনি বলেন, তাদেরকে ভর্তুকি দেওয়ার একটা চিন্তা আমাদের আছে। কৃষি উপদেষ্টা বলেন, আমি বলব, সবজির দামটা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। যতই দিন যাবে সবজির দাম কমে যাবে। আমি আশা করব, এমন যাতে না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, সারে কীটনাশক দেওয়া হয়। এই কীটনাশকের কয়েকটা জাত আছে খুবই খারাপ। এগুলো বাজার থেকে যেভাবে হোক বন্ধ করতে হবে। আমরা তো চেষ্টা করব আপনাদের সাহায্যও আমাদের দরকার। ৭০ শতাংশ পর্যন্ত আমন ধান কর্তন শেষ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এবারও আমনের বাম্পার ফলন হবে, যদি কোনো রকমের ক্ষতি না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!