1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্দেহ হচ্ছিল বিপিএল খেলতে পারব কি না : মাহমুদউল্লাহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সন্দেহ হচ্ছিল বিপিএল খেলতে পারব কি না : মাহমুদউল্লাহ

প্রতিনিধি

সবশেষ বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সে সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত রিহ্যাভ সেশন করতে দেখা যেত তাকে। তবে মাহমুদউল্লাহর মনে সংশয় ছিল বিপিএলের ১২তম আসর খেলতে পারবেন কি না।

আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন মাহমুদউল্লাহ। সেখানে বিপিএলে খেলা নিয়ে যে শঙ্কায় ছিলেন মাহমুদউল্লাহ সেটা পরিস্কার করেন। আল্লাহর প্রতি সন্তুষ্টি জানিয়ে সে কথা প্রকাশ করলেন তিনি।

ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘জিমে রিহ্যাব করার সময় এই সেলফিটা তুলেছিলাম। তখন খুব হতাশ ছিলাম। সন্দেহ হচ্ছিল আমি এবারের বিপিএল খেলতে পারব কি না। হাঁটুতে ইঞ্জুরি ছিল আর আমি অনেক লড়াই করছিলাম।’

পরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও লিখেছেন, ‘কিন্তু আল্লাহ আমাকে আবারো ভাবতে বাধ্য করলেন যে- সর্বশক্তিমান আল্লাহর পক্ষে কিছুই অসম্ভব না। আমি চেষ্টা করে বিষয়টা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খেলেছি এবং আল্লাহ আমাকে আরও একবার সম্মানিত করেছেন। আল্লাহু আকবর।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!