1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্ত্রাস-মাদকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে চাই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সন্ত্রাস-মাদকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে চাই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিনিধি

সন্ত্রাস ও মাদক বিস্তারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের মিলনায়তনে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় মাদক বলতে মানুষ মূলত ফেনসিডিলকে চিনতো; বর্তমানে ইয়াবার বিস্তার তা অতিক্রম করেছে।

‘ইয়াবার বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন গ্রামের চায়ের দোকানেও এটি বিক্রি হচ্ছে। প্রশাসন আন্তরিক না হলে এসব নির্মূল করা সম্ভব নয়’, মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমন করাও কঠিন হয়ে পড়ে। ‘মাদক ও সন্ত্রাস পরগাছার মতো—পৃষ্ঠপোষকতা ছাড়া এদের বিস্তার ও টিকে থাকা সম্ভব নয়। প্রশাসনিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব অপরাধ বৃদ্ধি পায়। যে দল ক্ষমতায় থাকে, তাদের আশ্রয়-প্রশ্রয়ে এগুলো বাড়ে’, বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, দলীয়ভাবে সন্ত্রাস ও মাদকে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা না দেওয়ার বিষয়ে নেতাকর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ‘এটি শুধু বক্তব্য নয়; আমরা বাস্তবায়ন করে দেখাতে চাই,’ যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরাও সভায় অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!