1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জাতি ঐক্যবদ্ধ : নুরুল ইসলাম বুলবুল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জাতি ঐক্যবদ্ধ : নুরুল ইসলাম বুলবুল

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের মানুষ গত ৫৪ বছরের “বস্তাপচা” রাজনীতি থেকে মুক্তি চায়। তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক এবং ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার পাশাপাশি পুরো জাতি আজ ঐক্যবদ্ধ।

শুক্রবার (১৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় আলেম সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, সমাজ ও জাতিকে সঠিক পথে পরিচালনার ঐতিহাসিক দায়িত্ব আলেম সমাজের ওপর ন্যস্ত। গত ৫৪ বছরে দেশের আলেম সমাজকে কঠিন সময় পার করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোরআনের প্রকৃত শিক্ষা সমাজে তুলে ধরতে গিয়ে তারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং বহু ক্ষেত্রে সত্য কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম জীবন ও রক্ত দিয়ে জাতিকে কথা বলার অবারিত সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে অধিকাংশ দল জামায়াতের সঙ্গে পথ চলতে ঐক্য প্রকাশ করেছে।

তিনি বলেন, “ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না।” একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!