1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী খালাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী খালাস

প্রতিনিধি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী খালাস
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. নুরুল ইসলামের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।আদালতে আদনানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। তিনি বলেন, আজকের এ রায়ের ফলে আদনান নির্দোষ প্রমাণিত হলো।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ অক্টোবর খিলগাঁও বটতলা বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আদনানের হাতে হিযবুত তাহরীরের লিফলেট থাকায় তাকে পুলিশ আটক করে। খিলগাঁও থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় ২০২৩ সালের ১৬ এপ্রিল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আদনানকে দুই বছরের কারাদণ্ড দেন।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আপিলের শুনানি শেষে হাইকোর্ট আদনানকে খালাস দিয়েছেন। আদনান আগে থেকে জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!