1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় শহিদুল ইসলাম (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখিপাড়ার মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক এবং দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, নিহত শহিদুল তার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি নিয়ে সতীহাট থেকে দ্রুত গতিতে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় তার ভ্যানে কোন যাত্রী ছিলো না। গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌছালে আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে আমাদের ছোট ছেলের শশুর বাড়িতে যাওয়ার কথা ছিলো। সে কারনেই আমার ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়িতে আসছিলো। এসময় তার নিজ ভ্যানগাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!