1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ির বাসিন্দা। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় থাকতেন এবং গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, সকালে তিনি উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই শিক্ষক এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শিক্ষককে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম  বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে ওই শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী আহত হয়ে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরও জানান, দুপুর পর্যন্ত নিহতের স্বজনরা কোনো অভিযোগ দায়ের করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!