1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা

প্রতিনিধি

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। একই সঙ্গে সংগঠনটি বলছে, পেশাদার ট্রাফিক পুলিশ সদিচ্ছার অভাবে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকালে সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যৌথভাবে বিবৃতিটি পাঠিয়েছেন রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর, ফেরদৌস খান ও অধ্যাপক হাসিনা বেগম।

এতে বলা হয়, ছাত্র-জনতার অভাবনীয় গণঅভ্যুত্থান পরবর্তী কয়েকদিন সারা দেশের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের শিক্ষার্থীরা অসামান্য দক্ষতা দেখাচ্ছে। ফলে এই ক’দিন সড়ক দুর্ঘটনার মাত্রা একেবারে ন্যূনতম পর্যায়ে। পেশাদার ট্রাফিক পুলিশ যেখানে সদিচ্ছার অভাবে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থ, সেখানে শিক্ষার্থীরা সফল হয়েছে। এজন্য রোড সেফটি ফাউন্ডেশন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। এখন শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যাবেন, পড়ালেখায় মনোযোগী হবেন। তবে, যেকোনো অনাকাঙ্ক্ষিত সংকটকালে তারা যাতে ঝুঁকিমুক্তভাবে আরো দক্ষতার সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে পারেন, তাদের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়টি যাতে ভালোভাবে কাজ করে সেজন্য শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

রোড সেফটি ফাউন্ডেশন গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে তাদের অনন্য দেশপ্রেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে গভীর সমবেদনা। এদেশের যেকোনো সংকটে ছাত্রদের অবদানই সবচেয়ে বেশি। তাদের হাত ধরেই জাতি বারবার আলোর পথে উঠে দাঁড়িয়েছে। মূলত ছাত্র সমাজই আমাদের ভরসার জায়গা। সদা জাগ্রত এই ছাত্র সমাজের কারণে কোনো অন্ধকারই আমাদের বিনাশ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!