1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সকালে এসেই খেলতে নামা উইলিয়ামসনকে নিয়ে যা বললেন হান্নান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সকালে এসেই খেলতে নামা উইলিয়ামসনকে নিয়ে যা বললেন হান্নান

প্রতিনিধি

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে পারভেজ ইমনের রানআউটকেই বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন দুই দলের প্রধান কোচ। এর আগে ম্যাচের শুরুতে রাজশাহীর ব্যাটিং ধস ঠেকিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। উইকেট ধরে রেখে তিনি ৩৮ বলে ৪৫ রান করেন।

মাথা ঠান্ডা রেখে করা উইলিয়ামসনের ব্যাটিংকেই ম্যাচের মোড় ঘুরানো মুহূর্ত বলে মনে করেন রাজশাহীর কোচ হান্নান সরকার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাটিংয়ের জায়গা থেকে বললে উইলিয়ামসনের ইনিংস পার্থক্য গড়ে দিয়েছে। ওর ব্যাটিং আমাদের আরেকটা টার্নিং পয়েন্ট হতে পারে।’

এর আগে উইলিয়ামসনকে রাজশাহীর স্কোয়াডে নেওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল বলেও স্বীকার করেন ফ্র্যাঞ্চাইজিটির কোচ, ‘তাকে যে কারণে দলে নিয়েছি, অনেকেরই সন্দেহ ছিল। আমার দলের কৌশল হিসেবে যখন দেখেছি উপরে সংগ্রাম করছি, তখনই তাকে নেওয়ার সুযোগ পেয়ে দলে নিয়েছি।’

সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের
বিপিএলে এবার দীর্ঘ সময় পর নিলাম হয়েছে। অবশ্য তার আগেই সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোকে দলে নেয় রাজশাহী। এ প্রসঙ্গে হান্নান বলেন, ‘পিক করার ক্ষেত্রে ডিরেক্ট সাইনিংয়ে এক নম্বরেই ছিল বিনুরা। বাংলাদেশ বাঁ-হাতি ভাবতে গেলে মুস্তাফিজ-শরিফুলের পর আরেকটা নাম ভাবতে একটু সময় লাগে। মুস্তাফিজ ডিরেক্ট সাইনিং, শরিফুলকে বিড করতে অনেক টাকা নিয়ে নামতে হবে। সেক্ষেত্রে বিদেশ থেকে আনব। ডানহাতি অকশন থেকে নিতে পারি। সেভাবেই বিনুরাকে নেওয়ার ভাবনা।’

দল সাজানো নিয়ে বিপিএল নিলামের পরই প্রশংসিত হয় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এজন্য অবশ্য একা কৃতিত্ব নিতে রাজি নন কোচ হান্নান, ‘আমি একাই ক্রেডিট নেব না। যখন টিম করা শুরু করি, হাসান মাহাদি ছিল টিম অপারেশন্স হেড। অম্লানও আমাদের সঙ্গে ছিল। আমরা ৩ জন মিলে যখন শুরু করেছি, বিদেশি সাইনিংয়ে অনেক ভেবেচিন্তে করেছি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!