1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশের বিল পাস, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন অন্তর্ভুক্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সকালের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশের বিল পাস, সন্ত্রাস বিরোধী আইন সংশোধন অন্তর্ভুক্ত

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বুধবার (৮ এপ্রিল) সকালে অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশ বিল কণ্ঠভোটে পাস হয়েছে। বিলগুলো পাস করার সময় বিশেষ কোনো কমিটির সুপারিশ ছিল না, তাই সরাসরি পাস করা হয়।

পাস হওয়া বিলগুলো হলো:

  1. সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬
  2. প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনডমেন্ট) অ্যাক্ট, ২০২৬
  3. শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ – এতে শেখ হাসিনার নাম বিলুপ্ত করার প্রস্তাব ছিল।
  4. পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬
  5. সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬

বিল উত্থাপনের সময় বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, “বিলটি দুই-তিন মিনিট আগে পেলাম, দেখার সময় পাইনি। যদি আগে দেখার সুযোগ পেতাম, আলোচনা করতে পারতাম।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রুলিং দিয়ে জানান, এই স্টেজে আপত্তি করার সুযোগ নেই। যদি আগে প্রস্তাব দিতেন, তাহলে আলোচনা হতো। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিল পাসের জন্য উত্থাপন করেন এবং কণ্ঠভোটে বিলটি পাস হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দলীয় নেতারা এবং অন্যান্য পক্ষ আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী আইনের কার্যক্রম শুরু হয়েছে। আইসিটি অ্যাক্টও সংশোধন করা হয়েছে যাতে সংগঠনগুলোর বিচার সুনিশ্চিত করা যায়।”

বিল পাসের পর স্পিকার জানান, সংশোধন প্রস্তাব দিলে পরবর্তী স্টেজে বিস্তারিত আলোচনার সুযোগ থাকতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!