1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর ২০০ প্রতিনিধি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউর ২০০ প্রতিনিধি

প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক বৈঠকে শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিনিধি দলে ছিলেন, মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।

নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্বচ্ছ। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আরও বলেন, ইইউর একটি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। তবে মূল নির্বাচনের সময় অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নাগাদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান পরিচালনা করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করবে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পর এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত ঐতিহাসিক। একটি পূর্ণাঙ্গ সংসদ নির্বাচন হওয়ার মাধ্যমে দেশটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। ইইউ মিশন প্রধান জানান, তাদের পর্যবেক্ষণের মূল কেন্দ্রে থাকবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু ব্যালট পরিচালনা এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। তারা কেবল ঢাকা নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলেও পর্যবেক্ষণ চালাবেন।

নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর রেনেসাঁ হোটেলে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হবে। বাংলাদেশ একটি প্রাণবন্ত গণতন্ত্র এবং বৈচিত্র্যময় দেশ। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাক্ষী হতে তারা মুখিয়ে রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!