1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংবিধান সংস্কার পরিষদের সাংবিধানিক ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংবিধান সংস্কার পরিষদের সাংবিধানিক ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি

সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং এটি আইনে পরিণত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বলা সম্ভব নয়।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংসদের অধিবেশন শুরু হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংবিধান সংস্কার পরিষদের নয়। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই এবং বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, যদি ভবিষ্যতে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সে ক্ষেত্রে বিষয়টি সংসদে আলোচনা হবে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় কাঠামো তৈরি হলে তখন পরিষদ গঠন, শপথ গ্রহণসহ অন্যান্য আনুষ্ঠানিক বিষয় নির্ধারণ করা সম্ভব হবে।

এদিকে তিনি বলেন, সংসদের নিরপেক্ষতা বজায় রাখতে স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এতে সংসদের কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!