1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

প্রতিনিধি

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে মানবে না। এমনকি এর কারণে দেশে নতুন করে আবারও অস্থিরতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে রক্তপাত নয়, ঐক্যবদ্ধভাবে জনগণের রায় বাস্তবায়নই এখন সময়ের দাবি। সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি দাবি করেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী— ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল কিংবা স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকার— কেউ জনগণের মতের বিরুদ্ধে গিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। আগামীতেও পারবে না। জনগণের মত মেনে নেওয়ার মধ্যেই শান্তি প্রতিষ্ঠা নিহিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভাষা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সব আন্দোলন-সংগ্রাম ছিল শাসকগোষ্ঠীর জুলুমের বিরুদ্ধে। জনগণের মত উপেক্ষা করলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। তখন কোনো ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে না, বলেন তিনি।

ভাষা শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধানে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। প্রয়োজনে অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার দাবি জানান তিনি।

পাশাপাশি ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসের বিকৃতি বন্ধ করে প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!