1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংবাদ দেখে গোবিন্দের অসুস্থতার খবর পান স্ত্রী! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংবাদ দেখে গোবিন্দের অসুস্থতার খবর পান স্ত্রী!

প্রতিনিধি

বলিউডের গোবিন্দ এবং তার স্ত্রীর বিবাহিত জীবন নিয়ে সুনীতা আহুজা প্রায়ই শিরোনামে থাকেন। সম্প্রতি অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে যান। চিকিৎসা শেষে ছাড়াও পান। কিন্তু সম্প্রতি সুনীতা জানালেন, গোবিন্দের অসুস্থতার খবর সংবাদমাধ্যমে দেওয়া এক ইন্টারভিউয়ের মাধ্যমে জেনেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এসেছে, মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে গোবিন্দ ছাড়া পাওয়ার দুই দিন পর তার স্ত্রী সুনীতা আহুজা তার এক ভিডিও ব্লগে এই তথ্য দেন।
গত বুধবার মধ্যরাতে গোবিন্দ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর সেই দিন বিকালেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার সময় তিনি মিডিয়ার সঙ্গে কথাও বলেন এবং জানান যে তিনি পুরোপুরি সুস্থ আছেন।
এ সময় সুনীতা আহুজা শহরের বাইরে থাকায় পুরো পরিস্থিতি থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন। এক ভক্তের প্রশ্নের জবাবে সুনীতা বলেন, “গোবিন্দ সম্পূর্ণ সুস্থ আছেন। তার নতুন সিনেমা ‘দুনিয়াদারী’-এর জন্য শরীরচর্চা করার সময় তিনি ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন।”
সুনীতা আরও যোগ করেন, ‘আমি এইমাত্র ফিরেছি এবং একটি সাক্ষাৎকার থেকে জেনেছি এই অবস্থা। জানতে পারি, অতিরিক্ত শরীরচর্চার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন ভালো আছেন। চিন্তা করবেন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!