1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রতিনিধি

গ্রিন রোড ও সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় পর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়ায়, যা এখনো চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেখা গেছে, গ্রিন রোডে অবস্থান নিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনো সঠিক সংখ্যা জানা যায়নি। এদিকে সংঘর্ষের সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

ঠিক এক মাস আগেই নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের মধ্যে উত্তেজনা নিরসনে হওয়া ‘শান্তি চুক্তি’ বহুল আলোচনায় আসে। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত ৯ নভেম্বর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত সেই বৈঠকে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ছিলেন দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা, সঙ্গে ছিলেন নিউমার্কেট থানার পুলিশের কর্মকর্তারাও।

কিন্তু এক মাসও টিকল না সেই অঙ্গীকার। আজ ফের হামলা-সংঘর্ষে জড়িয়েছে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!