ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
এই উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকারের এই শ্রদ্ধা প্রদর্শন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ এবং দেশপ্রেমের মূল্যকে পুনঃউজ্জীবিত করার একটি প্রতীক হিসেবে দেখা হচ্ছে।