1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত খালেদা জিয়া, পুরস্কার নিলেন জাইমা রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত খালেদা জিয়া, পুরস্কার নিলেন জাইমা রহমান

প্রতিনিধি

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য খালেদা জিয়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন-কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বক্তব্যে তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া অদম্য ও অবিচল ছিলেন।

তিনি আরও বলেন, নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব সমাজকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবক্ষেত্রে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা প্রয়োজন।

ডা. জুবাইদা রহমান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে সব নারী নিরাপদ ও সম্মানজনক পরিবেশে বসবাস করতে পারবেন। নারী দিবস হোক সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!