1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্রীলঙ্কা আবারও বিশ্বকাপ জিতবে, বিশ্বাস মালিঙ্গার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্রীলঙ্কা আবারও বিশ্বকাপ জিতবে, বিশ্বাস মালিঙ্গার

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট না হলেও, সম্ভাবনাময় হিসেবেই ক্রিকেট বিশ্লেষকদের তালিকায় নাম ছিল সহ-আয়োজক শ্রীলঙ্কার। সুপার এইট নিশ্চিত করতে পারলেও এরপর আর বেশিদূর এগোতে পারেনি। পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকেও ছিটকে গেছে দাসুন শানাকার দল। এমন পারফরম্যান্সে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা।

তবে, দেশের ক্রিকেট ভক্তদের ধৈর্য ধরার এবং জাতীয় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করা লাসিথ মালিঙ্গা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মালিঙ্গা লিখেছেন, ‘১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর কিছু টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায় ছিল। চারটি বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট থাকলেও প্রকৃত সমর্থকরা কখনও দলকে ছেড়ে যায়নি।’

তিনি আরও লিখেছেন, ‘ভক্তদের সমর্থন ও বিশ্বাসই শেষ পর্যন্ত ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত গড়ে দেয়। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করেছে ধৈর্য, অধ্যবসায় ও খেলাটির প্রতি ভালোবাসা থাকলে সাফল্য ধরা দেয়। সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর ১২ বছর পেরিয়ে গেলেও আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে শ্রীলঙ্কা।

তিনি আরও বলেন, ‘অসংখ্য জ্ঞানী ও নিবেদিত প্রাণ সমর্থক দলের সাথে আছে। পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাবেন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!